ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনাল ম্যাচের আগে রেফারি নিয়ে সতর্ক স্পেন কোচ

blank

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মাঠের উত্তেজনার পাশাপাশি রেফারিংও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। পুরো টুর্নামেন্টে ভিএআর ব্যবহার, বিতর্কিত সিদ্ধান্ত এবং ম্যাচ পরিচালনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে পক্ষপাতের অভিযোগও শোনা গেছে।

এই পরিস্থিতিতে ফাইনালের আগে রেফারিং প্রসঙ্গে সতর্ক অবস্থান জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, বিশ্বকাপের মতো বড় ম্যাচে রেফারিকে শতভাগ নিরপেক্ষ থেকে নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং কোনো দল বা খেলোয়াড়কে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না।

আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সিতে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত–কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ম্যাচের দায়িত্বে থাকা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিকের কাছে তার প্রত্যাশা—ম্যাচটি যেন কঠোরভাবে ফুটবলের নিয়ম মেনে পরিচালিত হয়।

স্পেন কোচের ভাষায়, ‘রেফারির উচিত নিয়ম প্রয়োগে কোনো ধরনের নমনীয়তা না দেখানো। ফুটবলের সীমারেখার বাইরে কোনো কিছুই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।’

তবে রেফারিদের প্রতি আস্থা রেখেই তিনি বলেন, তারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেই তার বিশ্বাস। একই সঙ্গে নিজের দল নিয়েও আত্মবিশ্বাসী দে লা ফুয়েন্তে। তার দাবি, এমন বড় ম্যাচে কীভাবে খেলতে হয়, সে বিষয়ে স্পেন পুরোপুরি প্রস্তুত।

ফাইনাল নিয়ে স্পেন কোচের মূল্যায়ন, এটি বর্তমান বিশ্বের দুই শক্তিশালী দলের লড়াই। তাই শুরু থেকেই ম্যাচে থাকবে উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতা, আক্রমণাত্মক ফুটবল এবং দারুণ উত্তেজনা।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, রেফারির সঠিক সিদ্ধান্ত ও দুই দলের সেরা পারফরম্যান্সে ফুটবলপ্রেমীরা একটি স্মরণীয় বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন।

জনপ্রিয় খবর
blank

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারও প্রশ্নবিদ্ধ হবে: ডা. শফিকুর রহমান

ফাইনাল ম্যাচের আগে রেফারি নিয়ে সতর্ক স্পেন কোচ

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে