দেশের ১৫টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে নতুন প্রধান (মহাপরিচালক ও চেয়ারম্যান) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ১৫টি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী রদবদল হওয়া দপ্তরগুলো এবং নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা নিচে তুলে ধরা হলো:
মহাপরিচালক হিসেবে যারা নিয়োগ পেলেন:
-
খাদ্য অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান।
-
পরিবেশ অধিদপ্তর: কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান।
-
কৃষি বিপণন অধিদপ্তর: ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।
-
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা): দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।
-
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
-
জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর: খোন্দকার আনোয়ার হোসেন।
-
ওয়েজ আর্নার কল্যাণ বোর্ড: মো. আসাদুজ্জামান।
-
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজ।
-
পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর: এ এস এম মুস্তাফিজুর রহমান।
-
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ: পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।
-
গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ): দেলোয়ার হোসেন।
চেয়ারম্যান ও অন্যান্য শীর্ষ পদে যারা নিয়োগ পেলেন:
-
জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল: হাসান মাহমুদ।
-
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল হাই।
-
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান: মো. শফিকুল ইসলাম।
-
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান: মোহাম্মদ হাবীবুর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তাকে অবিলম্বে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করে নিজ নিজ দপ্তরের দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক 



















