ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 29
blank

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ বাজার এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের মাধ্যমে বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার প্রজননস্থল তৈরি হয় এমন স্থানগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় শিক্ষকদের বিরুদ্ধে বুলিং, কোচিং বাণিজ্য এবং পাঠদানে অবহেলার অভিযোগ।

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের সময় : ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬