ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

blank

নওগাঁর পত্নীতলায় পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রী মিলন রায় (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল ২৮ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভেড়িয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মিলন রায় পত্নীতলা উপজেলার দিবর ধোয়াপাড়া গ্রামের মৃত রামকমল রায়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল আগ্রাদ্বিগুন-সাপাহারগামী পাকা রাস্তার ভেড়িয়াপাড়া গ্রামস্থ জনৈক আজিবর রহমানের পান-বিড়ির দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মিলন রায়কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৭ মিনিট আগে