ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট; আহত ৫

blank

নোয়াখালী সদর উপজেলার সোনাপুরের শ্রীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় নগদ ৬ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় তাদের হামলায় গৃহকর্তাসহ একই পরিবারের পাঁচ সদস্য আহত হন।

ভুক্তভোগী ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ওরফে ফরহাদ জানান, রাত সোয়া ৩টার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। তারা পাকা ঘরের লোহার ফটক কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে গৃহকর্তা, তাঁর দুই ছেলেসহ পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ঘরের আসবাবপত্র তছনছ করে।

এরপর ডাকাতরা ঘরে থাকা নগদ ৬ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

মোফাজ্জল হোসেন বলেন, ডাকাতদের হামলায় তিনি, তাঁর দুই ছেলেসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর ঘটনাটি সুধারাম থানায় জানানো হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে