রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।
তিনি জানান, মিনা বাজারের সামনে অল্প সময়ের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থলটি ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার সীমান্তবর্তী এলাকায়। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত ও অনুসন্ধান চালাচ্ছে।
এদিকে একটি সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

অনলাইন ডেস্ক 



















