ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়ায় নির্মিত হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু: সেতুমন্ত্রী

blank

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় সাধারণ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে তিনি এ তথ্য জানান।

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে তিনটি প্রস্তাবনা আমাদের বিবেচনায় আছে, যার মধ্যে এক নম্বরটি হলো দৌলতদিয়া-পাটুরিয়া রুট। আমি বলতে পারি, আমরা এখন সেতুটি নির্মাণের দিকেই এগোচ্ছি।”

প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রী আরও জানান, সেতুর ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে অর্থায়নের উৎস নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে এবং অন্যান্য প্রাক-প্রস্তুতির কাজও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

এই সেতুটি নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে এবং মহাসড়কে যানবাহনের চাপ কমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

মুসলিম ফুটবলারদের সম্মানে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারে অ্যালকোহল ব্র্যান্ডিং বাদ দিচ্ছে ফিফা

দৌলতদিয়া-পাটুরিয়ায় নির্মিত হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু: সেতুমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬