ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে যুক্ত হলো আরও তিন নতুন উপজেলা, সরকারের প্রজ্ঞাপন জারি

blank

দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় তিনটি নতুন উপজেলা গঠন করেছে সরকার। এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে এসব উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেট-আপও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা ভাগ করে ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়টি ইউনিয়ন।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ভাগ করে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত হয়েছে মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—মোট আটটি ইউনিয়ন।

এ ছাড়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ভাগ করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন এ উপজেলার আওতায় আনা হয়েছে শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী—এই ১০টি ইউনিয়ন।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ সরকারি সেবা আরও সহজ ও দ্রুততার সঙ্গে পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি নতুন উপজেলাগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি অফিসের সাংগঠনিক কাঠামো (অফিস সেট-আপ) অনুমোদন দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশে যুক্ত হলো আরও তিন নতুন উপজেলা, সরকারের প্রজ্ঞাপন জারি

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে