ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতেই আওয়ামী লীগের রাজনৈতিক দাফন সম্পন্ন হয়েছে: চাটমোহরে সারজিস আলম

blank

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগের রাজনৈতিক দাফন দিল্লিতেই হয়ে গেছে। দলটির পতন ঘটেছে। এখন দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকেই বেছে নিতে হবে।”

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে নানা ধরনের সরকারি সেবা পেতে এখনো রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

শিক্ষা খাতের নানা দুর্বলতার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি বলেন, হাসপাতালের খাবারের টেন্ডারসহ বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

blank

স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে সারজিস আলম বলেন, অনেক ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা ও ক্ষমতার অপব্যবহার দূর করার আহ্বান জানান।

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতাকর্মী প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। জনগণের উদ্দেশে তিনি সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতেই হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা বিএনপির ভেতরে ঢুকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ তোলা হচ্ছে, তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলেও দাবি করেন।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে প্রশাসনের দলীয়করণ, আয়নাঘর, গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের মতো ঘটনা ঘটেছে। তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কোনো রাজনৈতিক দলের নয়, দেশের স্বার্থে কাজ করতে হবে।

blank

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, পাবনা জেলা আহ্বায়ক আক্তার হোসেন লেবু, এনসিপি নেতা বরকতুল্লাহ ফাহাদ এবং জুলাই আন্দোলনে নিহত জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সরকারি কলেজ গেট থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে বালুচর মাঠে গিয়ে পথসভায় মিলিত হয়।

পরে এনসিপি পাবনা জেলা আহ্বায়ক আক্তার হোসেন লেবুকে চাটমোহর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে