ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সার: এক বহুমাত্রিক জীবনের প্রতিচ্ছবি

blank

কৃষিবিদ, শিক্ষাবিদ, ব্যাংকার ও সংগঠক – সব পরিচয়ের সমন্বয়ে গড়ে উঠেছে ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের কর্মময় জীবন। ১৯৬৫ সালের ২১ জুন ঢাকায় জন্মগ্রহণ করা এই কৃতী ব্যক্তি পেশাগত ও সামাজিক জীবনে এক উজ্জ্বল উদাহরণ।

তার পিতা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষক, যিনি শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলে শিক্ষকতা করেছেন এবং বাংলাদেশ বেতারে নিয়মিত ইসলামি আলোচনায় অংশ নিয়েছেন।

শিক্ষাজীবনে ড. কায়সার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯১ সালে বিসিএস (কৃষি) ক্যাডারে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন এবং ২০০৯ সালে যুগ্ম-পরিচালক পদে উন্নীত হন।

তিনি নেদারল্যান্ডস ফেলোশিপ প্রোগ্রামের অধীনে  ওয়েগেনিনগ্যান  ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ থেকে ক্রপ সায়েন্সে এমএসসি সম্পন্ন করেন। এছাড়া, ফাইন্যান্স ও মার্কেটিং-এ এমবিএ এবং বিজনেস ম্যানেজমেন্টে পিএইচডি ডিগ্রিধারী। ব্যাংকিং খাতে DAIBB ডিপ্লোমা অর্জনসহ তিনি বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পে কাজ করেছেন।

blank

২০০৯ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে তিনি মাইক্রো ফাইবার গ্রুপ-এ ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে যোগ দেন, যেখানে তিনি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, ব্যাংক সংযোগ এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

একই সঙ্গে তিনি নর্দান ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট, কনজিউমার বিহেভিয়ার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে পাঠদান করেন।

শিক্ষা, রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় এই ব্যক্তিত্ব বর্তমানে নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি এবং রমিজউদ্দিন এক্স-স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি এ পর্যন্ত প্রায় ৪০টি দেশ সফর করেছেন শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক জার্নালে একাধিক প্রবন্ধ প্রকাশ করেছেন। তাঁর সততা, নেতৃত্ব ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁকে গুলশান কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে।

এ্যাব এর নতুন আহ্বায়ক হিসেবে ড. কায়সার তাঁর দীর্ঘ প্রশাসনিক, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ্যাব-কে একটি আধুনিক ও দক্ষ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করবেন—যা কৃষি ও অর্থনীতির উন্নয়নে বিএনপির নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. কায়সারের জীবন সততা, প্রজ্ঞা ও নেতৃত্বের এক অনন্য সংমিশ্রণ। তাঁর কর্মময় জীবন প্রমাণ করে – পরিশ্রম, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ সমাজে পরিবর্তন আনতে পারে।

blank

রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ

ড. মোহাম্মদ কামরুজ্জামান কায়সার: এক বহুমাত্রিক জীবনের প্রতিচ্ছবি

প্রকাশের সময় : ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫