ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • 24
blank

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপুর মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। এ সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে মোট ১২টি সুনির্দিষ্ট মামলা রয়েছে।

উল্লেখ্য, নাঈমুজ্জামান ভূঁইয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন—সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী—থেকে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় শিক্ষকদের বিরুদ্ধে বুলিং, কোচিং বাণিজ্য এবং পাঠদানে অবহেলার অভিযোগ।

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬