ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

blank

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় বিজিবির উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এবং কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক মোহাম্মদ শামিম পারভেজ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, “জাতীয় নির্বাচন দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন, “আপনারা নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন— এটাই আমাদের প্রতিশ্রুতি। সীমান্ত এলাকায় গুজব, উত্তেজনা কিংবা অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, সম্প্রীতি বজায় রাখা এবং সচেতনভাবে নির্ভয়ে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় খবর
blank

কুড়িগ্রামে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী

চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

প্রকাশের সময় : ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬