ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে আকস্মিক বন্যায়, নিহত ১৬ নিখোঁজ ৩৮৪ পর্যটক

blank

তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক পানির ঢলে নেপালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৩৮৪ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বন্যায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে প্রবাহিত ভোতে কোশি নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নেপালি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে আসা পানির ঢলেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি অবিনারায়ণ কাফলেকে উদ্ধৃত করে নেপাল নিউজ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে মোট ৩৮৪ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় রয়েছেন।

এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের ২৬ সদস্যেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার তৎপরতা জোরদার করতে দুর্গত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্য পাঠিয়েছে নেপাল সেনাবাহিনী। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

জনপ্রিয় খবর

নেপালে আকস্মিক বন্যায়, নিহত ১৬ নিখোঁজ ৩৮৪ পর্যটক

প্রকাশের সময় : ৭ মিনিট আগে