ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল কলেজ শিক্ষকের, আহত স্ত্রী

blank

পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রীও। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।

নিহত শিক্ষকের নাম হুমায়ুন কবির মুক্তা (৪৭)। তিনি ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

জানা যায়, বুধবার সকালে স্ত্রী ঊর্মিকে সাথে নিয়ে সিএনজিযোগে ভাঙ্গুড়া থেকে টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। পথিমধ্যে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথলী ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় এই দম্পতিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্বামী-স্ত্রী দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের মামা সাংবাদিক মাহবুব উল আলম বাবলু জানান, হুমায়ুন কবির কিডনি জটিলতায় ভুগছিলেন। মূলত ডায়ালাইসিস করানোর উদ্দেশ্যেই তারা রাজশাহী যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন।

জনপ্রিয় খবর
blank

‘কষ্টের গান’

চাটমোহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল কলেজ শিক্ষকের, আহত স্ত্রী

প্রকাশের সময় : এক ঘন্টা আগে