গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠী, এমনকি শিশুদেরও ‘শত্রু’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের রাজনীতিবিদ মোশে ফেইগলিন। মঙ্গলবার (৬ অক্টোবর) জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে মোশে ফেইগলিন বলেন, ‘প্রকৃত শত্রু হলো গাজা, হামাস নয়।’ গাজার সব বাসিন্দার পাশাপাশি সেখানকার শিশুরাও শত্রুপক্ষের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেন তিনি।
এ সময় ফেইগলিন ফিলিস্তিনিদের সম্পূর্ণভাবে উৎখাত করার পক্ষে মত দেন। একই সঙ্গে গাজা ভূখণ্ডকে স্থায়ীভাবে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা এবং সেখানে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনকে ‘নৈতিক দায়িত্ব’ বলে উল্লেখ করেন।
তার এসব মন্তব্য গাজা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে।

অনলাইন ডেস্ক 



















