ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

blank

খাগড়াছড়িতে জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতা আটক করা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো- জেলা যুবলীগের ১নং সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের হাবিবুর রহমান হাবিব ও পৌর যুবলীগের মোঃ রুবেল।

পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ও জেলা ডিবি পুলিশের ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে অপারেশন ডেভিড হান্ট ফেজ-টু এর আওতায় অভিযান পরিচালনা করে যুবলীগের বোরখান উদ্দিন চৌধুরীকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে ও স্বেচ্ছাসেবক লীগের হাবিবুর রহমান হাবিবকে শান্তি নগর থেকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ কায় কিসলু জানান, ‘সাধারণ মানুষের জান-মাল রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ফেজ-টু অপারেশন আওতায় তাদেরকে আটক করা হয়েছে।’

blank

রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ

খাগড়াছড়িতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

প্রকাশের সময় : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫