রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
তাঁদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের এ কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে সড়কটিতে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অনলাইন ডেস্ক 



















