আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এর আগে, গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে টানা ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক 


















