ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 33
blank

বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই-আগস্টের অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মনোনয়ন পেয়েছে।

আল জাজিরা ইংলিশের অনুসন্ধানী শাখা ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর নির্মিত এই তথ্যচিত্রটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে। আন্তর্জাতিক এমির আনুষ্ঠানিক তালিকায় এটি কাতারের প্রতিনিধিত্ব করছে। একই বিভাগে ফ্রান্স, যুক্তরাজ্য ও ব্রাজিলের আরও তিনটি প্রামাণ্যচিত্র মনোনয়ন পেয়েছে।

তথ্যচিত্রটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শেষ সময় এবং ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনা অনুসন্ধানীভাবে তুলে ধরা হয়েছে। এতে গোপনে ধারণ করা অডিও, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অন্যান্য তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রামাণ্যচিত্রটির প্রধান গবেষক ও ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই স্বীকৃতিকে আন্দোলনের কঠিন সময়ে জীবন হারানো ও নানা পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া মানুষের প্রতি উৎসর্গ করেছেন।

দেশের নির্মাতা ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরাও এ মনোনয়নে অভিনন্দন জানিয়েছেন। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’-এর আন্তর্জাতিক স্বীকৃতিতে শুভেচ্ছা জানান। নির্মাতা আশফাক নিপুণও জুলকারনাইন সায়েরের পোস্টে অভিনন্দন ও শুভকামনা জানান।

২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে ১৬টি বিভাগে ২২টি দেশের মোট ৬৪টি মনোনয়ন রয়েছে। মনোনীতদের নিয়ে ২০ থেকে ২২ নভেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক এমি ওয়ার্ল্ড টেলিভিশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এরপর ২৩ নভেম্বর নিউইয়র্কের হিলটন নিউইয়র্ক মিডটাউন হোটেলে বসবে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মূল আয়োজন।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় শিক্ষকদের বিরুদ্ধে বুলিং, কোচিং বাণিজ্য এবং পাঠদানে অবহেলার অভিযোগ।

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই

প্রকাশের সময় : ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬