ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান, রাহুল গান্ধীর

blank

ভারতে তরুণদের চলমান বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত পুলিশ মোতায়েন করা হোক কিংবা যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হোক, তাঁরা পিছু হটবেন না।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অবস্থানের কথা জানান রাহুল গান্ধী। পোস্টে তিনি নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যা খুশি করুন। ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার—যত পুলিশ খুশি মোতায়েন করুন। সব নেতাকে গ্রেপ্তার করুন, সব তরুণকে গ্রেপ্তার করুন, আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’

রাহুল গান্ধী আরও বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। দীর্ঘদিনের এই রাজনৈতিক অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের অবস্থান ও কর্মকৌশল সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা তৈরি হয়েছে বলেও দাবি করেন কংগ্রেস নেতা।

পোস্টে ক্ষমতাসীন শিবিরের নেতৃত্বের মধ্যে ভীতি কাজ করছে বলেও অভিযোগ করেন রাহুল। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাজনৈতিক চাপের মুখে রয়েছেন।

রাহুল গান্ধীর দাবি, বিরোধীদের ধারাবাহিক রাজনৈতিক তৎপরতার কারণে ক্ষমতাসীন শিবিরের প্রভাব ও কর্মকাণ্ডের পরিসর সংকুচিত হয়ে আসছে। এ পরিস্থিতিতে তরুণদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথিত অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে রাহুল গান্ধীর এ বক্তব্য সামনে এল।

blank

চট্টগ্রামে রেলওয়ের জমি দখলমুক্ত করতে মহাব্যবস্থাপকের নির্দেশ

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান, রাহুল গান্ধীর

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে