ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

blank

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জনপ্রিয় খবর
blank

২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬