ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

blank

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান মো. হজরত আলীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ অভিযানের মূল লক্ষ্য হলো ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তাঁরা।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। বাড়ির আশপাশে জমে থাকা পানি এডিস মশার প্রজননস্থল হয়ে উঠতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সুস্থ ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম উদ্দীন, ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।

blank

চট্টগ্রামে রেলওয়ের জমি দখলমুক্ত করতে মহাব্যবস্থাপকের নির্দেশ

দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে