ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

blank

ভারতের নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আইএনএ এলাকার কাছে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। আইসা নেত্রী নেহা বোরা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ‘দিল্লি হাট’ অভিমুখে পদযাত্রা শুরুর পরপরই ধরপাকড় শুরু হয়। এ সময় নেহা বোরাকেও আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশি বাধার মুখে নেহা বোরা আগেই বিক্ষোভ কর্মসূচির স্থান যন্তর মন্তর থেকে ‘দিল্লি হাটে’ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দিল্লি হাটই এখন আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

এর আগে বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই আরও কয়েকজন পরিচিত মুখকে আটক করা হয়। শনিবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন।

নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে কর্মসূচি শুরুর আগেই ধরপাকড়ের ঘটনায় আয়োজকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকেও কর্মসূচি শুরুর আগে আটক করে। পুলিশের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।

blank

চট্টগ্রামে রেলওয়ের জমি দখলমুক্ত করতে মহাব্যবস্থাপকের নির্দেশ

দিল্লির আন্দোলনে এবার তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে