ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী আওয়ামী লীগ পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: হুইপ দুলু

blank

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। কোনো দেশকে পিছিয়ে দিতে বা ধ্বংস করতে হলে প্রথমেই সে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সেই কাজটিই করেছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কিছু না লিখে সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ পেত। আবার সামান্য কিছু লিখলেও গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার নজির ছিল। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা নিয়ে এমন তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ হয়েছে। এখন পড়াশোনা না করে কেউ পাস করতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ রাখা হয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন।

blank

ঈশ্বরদীতে ব্যবসায়ীকে আটকে ৭ লাখ টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ৩

ফ্যাসিবাদী আওয়ামী লীগ পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: হুইপ দুলু

প্রকাশের সময় : ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬