ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • 22
blank

ভারতের জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় বিমান বাহিনীর বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্তে পরিচালিত জরিপের অংশ হিসেবে প্রায় ৫০০ জনকে আটক করে শ্রীনগর শহরের উপকণ্ঠে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আটক ১৫০ জনকে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে। পরে আগামী ৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের মে মাসে জনসংখ্যাগত পরিবর্তনসংক্রান্ত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটির প্রথম মাঠপর্যায়ের জম্মু ও কাশ্মীর পরিদর্শনের প্রায় দুই মাস পর এই পদক্ষেপ নেওয়া হলো। দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাসকারী আটক ব্যক্তিদের অনেকে ভাঙারি সংগ্রহসহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও রয়েছেন। তাদের পর্যায়ক্রমে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্ট কমিটিকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। এসব ব্যক্তিকে ঘিরে মোট ১১৭টি মামলা রয়েছে বলেও জানানো হয়।

অনিয়ন্ত্রিত অভিবাসন প্রতিরোধ এবং অঞ্চলটির ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনা করে আগামী এক বছরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে উচ্চপর্যায়ের কমিটির।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় শিক্ষকদের বিরুদ্ধে বুলিং, কোচিং বাণিজ্য এবং পাঠদানে অবহেলার অভিযোগ।

১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের

প্রকাশের সময় : ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬