ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, দলীয় পদ থেকে অব্যাহতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • 24
blank

কুড়িগ্রামের উলিপুরে ৭৪টি ইয়াবা বড়িসহ আফজাল হোসেন (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দলীয় পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

আফজাল হোসেন উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৭৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের পর রোববার রাতেই আফজাল হোসেনকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানায় উলিপুর উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর। সংগঠনের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কমিটির কাছে আবেদন করা হয়েছিল।

উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় শিক্ষকদের বিরুদ্ধে বুলিং, কোচিং বাণিজ্য এবং পাঠদানে অবহেলার অভিযোগ।

কুড়িগ্রামে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, দলীয় পদ থেকে অব্যাহতি

প্রকাশের সময় : ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬