ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

blank

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও রিকশা গ্যারেজ মালিক জাহিদ হাসান বুলবুল (৪৫) হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। সকাল পৌনে ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, একটি পুরোনো মামলা তুলে নিতে চাপ দেওয়ার জেরেই তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দর থানার ওসি জামাল হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় খবর
blank

বাহাদুর শাহ পার্কে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের শিক্ষালয়

বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে