ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে এক কথা আর আচরণে অন্যটা মুনাফেকির লক্ষণ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

blank

বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন মহিলা, শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। একই সঙ্গে বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, কোনো কারণ বা অজুহাত ছাড়াই সংসদে এক ধরনের বক্তব্য এবং সংসদের বাইরে ভিন্ন ধরনের আচরণ করা হচ্ছে। মুখে এক কথা আর কাজে অন্য কিছু করা মুনাফেকির লক্ষণ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি আয়োজিত মহিলা কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সমাজের নারী ও তরুণীদের নানা ধরনের প্রলোভন ও বিভ্রান্তির মাধ্যমে বিপথে নেওয়ার চেষ্টা চলছে। জান্নাতের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন সংগঠনের নামে তাদের ব্রেনওয়াশ করা হচ্ছে। এ ধরনের অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকতে এবং পরিবার ও সমাজকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতের সরকার মেগা প্রকল্পের নামে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছে। বর্তমান সরকার দুর্নীতি ও অর্থ লুটপাটের কোনো সুযোগ দেবে না।

তিনি আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব ধরনের বিভেদ ভুলে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার নির্দেশনা দেন তিনি।

জনসভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রকাশের সময় : ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬