ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতিসহ সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

blank

দেশের বিভিন্ন অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক নানা ইস্যু নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শনিবার (১১ জুলাই) রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত ৮টার দিকে শুরু হওয়া বৈঠক চলে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, বন্যাদুর্গত মানুষের অবস্থা এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৭ মে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জনপ্রিয় খবর
blank

নাটোরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়  

বন্যা পরিস্থিতিসহ সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রকাশের সময় : ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬