ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনলাইন পত্রিকা ‘জুলজি টাইমস’-এর শুভ উদ্বোধন

blank

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের বর্তমান ও  প্রাক্তন শিক্ষার্থী এবং প্রাণিবিজ্ঞান সংশ্লিষ্ট জ্ঞান ও তথ্যকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্যে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অনলাইন পত্রিকা ‘জুলজি টাইমস’, www.zoologytimes.com এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই সময় বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, ‘জুলজি টাইমস’ হবে প্রাণিবিদ্যা ও শিক্ষাভিত্তিক একটি তথ্যসমৃদ্ধ অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে প্রাণিজগতের বিভিন্ন প্রজাতি, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা, পরিবেশ ও প্রাণিবিদ্যা-সংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়মিত প্রকাশ করা হবে।

এছাড়াও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, দেশে ও বিদেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপের তথ্য, গবেষণার সুযোগ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, দক্ষতা উন্নয়নবিষয়ক লেখা, ক্যারিয়ার গাইডলাইন, সফল ব্যক্তিদের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের সংবাদ প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘জুলজি টাইমস’ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী, গবেষক, শিক্ষক ও অ্যালামনাইদের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা-সহযোগিতা এবং পেশাগত উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ‘জুলজি টাইমস’-এর মাধ্যমে প্রাণিবিদ্যা-সংশ্লিষ্ট তথ্যের পাশাপাশি শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নবিষয়ক নির্ভরযোগ্য ও মানসম্মত তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণে অনলাইন পত্রিকাটিকে একটি সমৃদ্ধ জ্ঞানভান্ডারে পরিণত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

জনপ্রিয় খবর
blank

পল্লী সমৃদ্ধির প্রত্যয়ে তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনলাইন পত্রিকা ‘জুলজি টাইমস’-এর শুভ উদ্বোধন

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে