চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, আটক ব্যক্তিরা হলেন বনগ্রাম এলাকার আজমের ছেলে জাহিদ (১৯), সাদেক প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম (২১) এবং ফারুক হোসেনের ছেলে আমিরুল ইসলাম (১৯)। মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন, চাটমোহর থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে মাদক নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়া প্রতিরোধে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের ব্যবহার বন্ধ করে যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও স্থানীয় জনগণের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনলাইন ডেস্ক 








