ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে পোস্ট-বাজেট সেমিনার: কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি ও কার্যকর বাস্তবায়নের দাবি

blank

এ্যাব-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দের অপ্রতুলতা এবং বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক পোস্ট-বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“ঘোষিত আগামী বাজেটে কৃষি খাতে বরাদ্দের অপ্রতুলতা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প উপদেষ্টা এবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই. মোহামেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান খান। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দীপ্ত টিভির হেড অব নিউজ এস. এম. আকাশ।

সভাপতির বক্তব্যে ড. কামরুজ্জামান কায়সার বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রধান ভিত্তি। তাই কৃষি খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ, সময়োপযোগী ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি কৃষি গবেষণা, প্রযুক্তিনির্ভর উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন এ্যাব-এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধান, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ চার শতাধিক কৃষিবিদ ও সুধীজন সেমিনারে অংশগ্রহণ করেন।

বক্তারা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে বাস্তবসম্মত বাজেট, নীতিগত সংস্কার এবং কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় খবর
blank

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী

ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে পোস্ট-বাজেট সেমিনার: কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি ও কার্যকর বাস্তবায়নের দাবি

প্রকাশের সময় : এক ঘন্টা আগে