ঢাকা রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় অবৈধ ফ্রুট ড্রিংক ও পুডিং কারখানায় অভিযান, মালিকের এক বছরের কারাদণ্ড

blank

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিচালিত অস্বাস্থ্যকর খাদ্যপণ্য তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় পৌর শহরের চিংড়িয়ার শেষ মাথায় মর্তুজা কালভার্ট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নামবিহীন একটি কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে ফ্রুট ড্রিংক, ফ্রুট পুডিং, মিষ্টি দই ও জেলিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় কারখানার মালিক মোকসেদুল আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

অভিযানকালে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কোনো কেমিস্ট বা মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই প্রায় সাত ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স, বিএসটিআই অনুমোদন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।

পরে কারখানায় উৎপাদিত খাদ্যপণ্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “মানবদেহের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন বা অবৈধ কারখানার তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৭ মিনিট আগে