ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: কারা থাকছেন আলোচনায়?

blank

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক উচ্চপর্যায়ের শান্তি আলোচনা। এই বৈঠকে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রতিনিধিদের একটি তালিকা প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। তবে তারা স্পষ্ট করেছেন যে, আলোচনার চূড়ান্ত সূচি এবং অংশগ্রহণকারীদের তালিকায় শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে।

প্রতিনিধি দলে থাকছেন যারা:
এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে তিন দেশের পক্ষ থেকেই হেভিওয়েট কর্মকর্তাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের (মধ্যস্থতাকারী)পক্ষ থেকে থাকবেন  প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার এবং আইএসআই প্রধান লে. জেনারেল আসিম মালিক।

যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা জারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার থাকতে পারেন।

পক্ষান্তরে ইরানের পক্ষে থাকবেন  পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি।

কূটনৈতিক তৎপরতায় সৌদি আরব ও ইরান
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে পর্দার আড়ালে সক্রিয় রয়েছে রিয়াদও। সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি টেলিফোনে বিস্তারিত আলাপ করেছেন। উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই নেতা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং সংঘাত এড়ানোর উপায় নিয়ে কাজ করছেন।

জনপ্রিয় খবর
blank

ঝড়ো বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: কারা থাকছেন আলোচনায়?

প্রকাশের সময় : ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬