ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

blank

বরিশালে অধ্যয়নরত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (MUSA), বরিশাল এর ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জমকালো আয়োজনে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রজমোহন (বিএম) কলেজের গোলাম সাব্বির খান। সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন (সরকারি হাতেম আলী কলেজ), সহ-সভাপতি মাসুম বিল্লাহ (সরকারি হাতেম আলী কলেজ), সাধারণ সম্পাদক সাব্বির শিকদার (বরিশাল বিশ্ববিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল হাসান নিলয় (বরিশাল বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল (বরিশাল পলিটেকনিক), দপ্তর সম্পাদক ইমরান হোসেন সৌরভ (বিএম কলেজ), প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আবির (আইডিয়াল পলিটেকনিক) এবং কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম (বরিশাল পলিটেকনিক) দায়িত্ব পেয়েছেন।

সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন বিভাগীয় সম্পাদক পদও পূরণ করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল নুহেন (অমৃত লাল দে কলেজ), ধর্ম বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম (আলেকান্দা সরকারি কলেজ), নারী বিষয়ক সম্পাদক সাদিয়া খান তমা (বিএম কলেজ), আইন বিষয়ক সম্পাদক তামিম ইকবাল (বরিশাল পলিটেকনিক) এবং সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়সাল (বিএম কলেজ)।

সভাপতি গোলাম সাব্বির খান বলেন, “মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করা এবং তাদের শিক্ষাগত ও সামাজিক অগ্রযাত্রায় সহযোগিতা করা। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মির্জাগঞ্জের শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

সাধারণ সম্পাদক সাব্বির শিকদার বলেন, “মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। নবগঠিত কমিটির মাধ্যমে আমরা কার্যক্রমগুলোকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করতে চাই। স্বচ্ছতা, নিয়মতান্ত্রিকতা ও টিমওয়ার্কের মাধ্যমে সংগঠনকে একটি কার্যকর সামাজিক শক্তিতে রূপ দেওয়াই আমার লক্ষ্য। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা মির্জাগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আশাবাদী ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে বরিশালে অবস্থানরত মির্জাগঞ্জের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের কল্যাণে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব অটুট রাখতে তারা আগামী দিনেও আরও জোরালো ভূমিকা পালন করবেন। অনুষ্ঠান শেষে নতুন ও বিদায়ী কমিটির সদস্যরা সম্মিলিতভাবে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

blank

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

বরিশালে ‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

প্রকাশের সময় : ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬