ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-৪ আসনে জামাত জোটের প্রার্থী আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান

blank

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। নির্বাচনে কৌশলগত কারণে পরিবর্তন হচ্ছে জোটের প্রার্থী। 

পটুয়াখালী-৪ আসনে জোটের প্রার্থী হচ্ছেন ডাক্তার জহির উদ্দিন আহম্মেদ। ১০ দলের যে জোট গঠন করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো খেলাফত মজলিস। আর এই খেলাফত মজলিস থেকেই জোটের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

জহির উদ্দিন আহম্মেদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ছিলেন।

এখানে জোটের প্রার্থী হওয়ার কথা ছিল ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজের। জোট ভেঙ্গে যাওয়ার কারণে জহির উদ্দিন আহমেদের জনপ্রিয়তা ও আওয়ামী লীগের ভোটকে টার্গেট করে তাকে জোটেরপ্রার্থী করা হয়েছে।

ডা. জহির উদ্দিন আহম্মেদ বলেন, ‘জোটের প্রার্থী হিসেবে এখানে আমাকে চূড়ান্ত করা হয়েছে। এখানে জোটের প্রার্থীরা আগামীকাল তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে।’

জেলা জামায়াতে আমির এডভোকেট নাজমুল আহসান বলেন, ‘এখানে আমাদের জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। আজ না হয় কাল আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।’

জনপ্রিয় খবর
blank

মহিপুরে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, ঘোষণা হলো নতুন কমিটি

পটুয়াখালী-৪ আসনে জামাত জোটের প্রার্থী আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান

প্রকাশের সময় : ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬