ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

blank

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পাইকগাছায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তারা বড়দিনের নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান এবং সার্বিক খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, কাজী তোমজিদ আলম, অ্যাডভোকেট আক্কাস, অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর নায়েবে আমির আব্দুল আল মামুনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে মাওলানা গোলাম সারোয়ার বলেন,বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসব যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়—সে বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, যেকোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব। ধর্মীয় বিভেদ নয়, বরং সৌহার্দ্য ও সহাবস্থানই বাংলাদেশের মূল শক্তি।

এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে জামায়াত নেতৃবৃন্দের এই উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় খবর
blank

মসলা গবেষণা কেন্দ্র এলাকায় ডিবির অভিযান, ১১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

পাইকগাছায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশের সময় : ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫