ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ার মহিপুরে ১২০০ কেজি জাটকা জব্দ

blank

কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন হাজীপুর টোল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১২০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জনপ্রিয় খবর
blank

প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নগরসেবা পরিদর্শনে প্রধানমন্ত্রী

কলাপাড়ার মহিপুরে ১২০০ কেজি জাটকা জব্দ

প্রকাশের সময় : ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫