ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

blank

রাজধানীতে বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনের বিকাশ, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয়, গবেষণা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (BAWLM) গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (সিআইসিসি)-এর এটিএম শামসুল হক অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও চিকিৎসা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রফেসর ড. মুজাহারুল হক—সাবেক সিনিয়র অ্যাডভাইজার, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (WFME) এবং সাবেক আঞ্চলিক উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO); প্রফেসর ড. মোহাম্মদ শাদরুল আলম, শিশু ইউরোলজি বিশেষজ্ঞ, স্বাস্থ্য অর্থনীতিবিদ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন); প্রফেসর ড. জালালউদ্দিন রুমি, অধ্যাপক (নিউরোসার্জারি) ও পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS); অধ্যাপক ডা. অনুপম হোসেন, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য যোগাযোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের প্রচার সম্পাদক গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট মমিনুল ইসলাম (নির্ঝর)। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের আরও বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

blank

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মজিবুল হক। তিনি তাঁর মূল প্রবন্ধে ‘বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনের বর্তমান প্রেক্ষাপট, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

তিনি বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ, সুস্থ বার্ধক্য নিশ্চিতকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নে লাইফস্টাইল মেডিসিন, বৈজ্ঞানিক পুষ্টিবিজ্ঞান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সমন্বিত চিকিৎসা পদ্ধতির গুরুত্ব বিশ্বব্যাপী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও এ খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, গবেষণা ও প্রশিক্ষণ সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচকরা বলেন, দেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনের বিকাশে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণের উপযুক্ত সময়। এ লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (BAWLM) চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, গবেষণা কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, নীতিনির্ধারণী পর্যায়ে সহযোগিতা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ কাঠামো, সদস্যপদ, প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। সভায় এসব সুপারিশ ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : এক ঘন্টা আগে