ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রাম প্রেসক্লাবে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজের মতবিনিময়

blank

 সংরক্ষিত নারী আসনের (৩১৯ মহিলা আসন-১৯)  সংসদ সদস্য আন্না মিনজ বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রোববার  (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অহিদুল হক।

এ সময় আন্তঃমন্ত্রণালয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গমেজ, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মহসীন আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (ইত্তেফাক), সহ-সভাপতি হাসানুল বান্না উজ্জ্বল (ইনকিলাব), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডল (দেশ রূপান্তর), দপ্তর সম্পাদক সোহেল রানা (আমাদের সময়), দৈনিক চলনবিল প্রবাহ-এর প্রতিনিধি গাজী মখলেছ এবং সাংবাদিক আইনুল হক বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বড়াইগ্রাম ও বনপাড়াকে পৃথক উপজেলা হিসেবে গঠন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, রাস্তাঘাট সংস্কার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়সহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে উন্মুক্ত আলোচনা হয়।

আলোচনা শেষে সংসদ সদস্য আন্না মিনজ এসব বিষয় জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি এলাকার মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৮ মিনিট আগে