ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর জেলা সমিতি ইউএসএ-এর বার্ষিক পিকনিক ২০২৬ অনুষ্ঠিত: নিউ ইয়র্কে প্রবাসী নাটোরবাসীদের মিলনমেলা

blank

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘নাটোর জেলা সমিতি ইউএসএ, ইনক.’-এর বার্ষিক পিকনিক ২০২৬। গত শনিবার (২৫ জুলাই) নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী বিয়ার মাউন্টেন স্টেট পার্কের মনোরম পরিবেশে (পিকনিক এলাকা ৩) এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন আমেরিকা প্রবাসী নাটোরবাসী ও তাদের পরিবারের সদস্যরা।

দিনব্যাপী এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র, ছোট ও বড়দের জন্য বর্ণাঢ্য খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সুস্বাদু খাবারের ব্যবস্থা। মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রবাসী বাঙালিরা মেতে ওঠেন এক টুকরো দেশের অনুভূতিতে। দিনভর গল্প, আড্ডা আর স্মৃতিচারণে পুরো পার্ক এলাকা পরিণত হয় এক খণ্ড নাটোর জেলায়।

blank

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং বিজয়ী ও খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ফ্রিজার, দ্বিতীয় পুরস্কার ৪০ ইঞ্চি টিভি, তৃতীয় ও চতুর্থ পুরস্কার হিসেবে ২টি ল্যাপটপ এবং পঞ্চম পুরস্কার ছিল একটি ফ্যান। এছাড়া অংশগ্রহণকারী সকলের জন্য ছিল অসংখ্য আকর্ষণীয় সান্ত্বনা পুরস্কার।

নাটোর জেলা সমিতি ইউএসএ-এর সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন এবং সাবেক সভাপতি রশিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সার্বিক অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে পরিচালনা করেন।

blank

সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সকল অতিথি ও দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রবাসের মাটিতে নিজেদের সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় আবহ ও পরিচিতি তুলে ধরতেই প্রতি বছর এই ধরনের মিলনমেলার আয়োজন করা হয়ে থাকে। আগামীতেও নাটোরবাসীকে এক সুতোয় বাঁধার এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

blank

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোর জেলা সমিতি ইউএসএ-এর বার্ষিক পিকনিক ২০২৬ অনুষ্ঠিত: নিউ ইয়র্কে প্রবাসী নাটোরবাসীদের মিলনমেলা

প্রকাশের সময় : ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬