ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশংসিত

blank

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গতকাল (১০ নভেম্বর) গণশুনানি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞ্জা মুহাম্মাদ আলি আকবার আজিজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। এছাড়াও, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা তাঁদের নানা অভিযোগ, সমস্যা ও পরামর্শ উপস্থাপন করেন। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে সেবামূলক কর্মকাণ্ড ও নাগরিক নিরাপত্তা বিষয়ে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা তুলে ধরা হয়।

গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। উপস্থিত নাগরিক ও দুদক কর্মকর্তারা জেলা পুলিশের স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জনবান্ধব মনোভাবের প্রশংসা করেন। এটি দিনাজপুর জেলা পুলিশের জনসেবামুখী ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোর প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

দুদক কমিশনার মিঞ্জা মুহাম্মাদ আলি আকবার আজিজী বলেন, “গণশুনানি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জনগণের সরাসরি অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। জনসেবায় জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের গণশুনানি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

blank

বিশ্ব বদলানো ১০০ মুখ: প্রকাশ পেল ‘টাইম ১০০’ তালিকা

গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশংসিত

প্রকাশের সময় : ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫