ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ফিরছে রাজ-মীম জুটি

blank

বড়পর্দায় ফিরছে ‘পরাণ’ খ্যাত রাজ-মীম জুটি। আলভী আহমেদ পরিচালিত ‌‌‘জীবন অপেরা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। রোমান্টিক ঘরানার এ সিনেমার শুটিং খুব শিগগির শুরু হওয়ার কথা রয়েছে।   

নতুন সিনেমা নিয়ে শরিফুল রাজ জানান, এখনো সিনেমাটি নিয়ে চুক্তি হয়নি। তবে কথা-বর্তা চলছে। তিনি বলেন, বর্তমানে বনলতা এক্সপ্রেস শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। এরপর নতুন সিনেমার ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান জানাবে। আমি এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

‌‘জীবন অপেরা’ সিনেমা সংশিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করছে, কয়েকদিনের মধ্যে সিনেমা নিয়ে অফিসিয়াল ঘোষণা আসবে।

এদিকে, মীম ফেসবুকে তার সঙ্গে একজনের ছবি পোস্ট করে লিখেছে পরবর্তী প্রজেক্ট আসছে… অনুমান করুন, তিনি কে? মন্তব্যর ঘরে ভক্তরা লিখেছেন রাজের নাম। কেউ আবার লিখছেন এমন স্টাইল আর গেটাপ রাজ ছাড়া কেউ হতেই পারে না!

এর আগে, রাজ ও মিম জুটির প্রথম সিনেমা ‘পরাণ’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ঈদুল আজহায়। সিনেমাটি সুপার-ডুপার ব্যবসা করে। এরপর এই জুটির দ্বিতীয় সিনেমা দামাল মুক্তি পায়। দুটি সিনেমারই পরিচালক ছিলেন রায়হান রাফী। পর পর দুটি ভালো সিনেমার জুটি হলেও প্রায় পাঁচ বছর ধরে তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। এতে করে অনুরাগীদের মধ্যে আক্ষেপ কাজ করছিল। সেই আক্ষেপই এবার গুছাচ্ছেন আলভী আহমেদ।

জনপ্রিয় খবর
blank

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ অনুষ্ঠিত

আবারও ফিরছে রাজ-মীম জুটি

প্রকাশের সময় : ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬