ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

blank

ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা ২৬ দিন অনশনের পর তা ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ আন্দোলনকারীদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সোনম ওয়াংচুক জানান, দুই কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বহু সংসদ সদস্যের অনুরোধে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ আলোচনার পাশাপাশি দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য সরাসরি সাক্ষাৎ বা চিঠির মাধ্যমে তাকে অনশন ভাঙার আহ্বান জানান। আলোচনার বিস্তারিত শিগগিরই একটি ভিডিও বার্তায় তুলে ধরবেন বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

গত মে মাসে অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্দোলনকারীদের অভিযোগ। তাদের দাবি, প্রশ্নফাঁসের কারণে পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও নকলের সুযোগ সৃষ্টি হয় এবং এ ঘটনার জেরে কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যাও করেছেন।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া স্বঘোষিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ বলেন, সোনম ওয়াংচুকের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে মঙ্গলবার রাতে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা এবং পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা।

২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এটিকে তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যুব আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে এবং সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনেও বিষয়টি নিয়ে সরকারকে চাপে রাখছে।

অনশন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে চলা এবং শারীরিকভাবে দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

এদিকে, সংসদ অভিমুখে গত সোমবারের বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ তুলে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। যদিও কেন্দ্রীয় সরকার তাদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে হাজারো বিক্ষোভকারী দিল্লির যন্তর মন্তর এলাকায় সমবেত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

নিরাপত্তার কারণে দিল্লির কেন্দ্রীয় এলাকার ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে মোবাইলভিত্তিক ডিজিটাল লেনদেনেও প্রভাব পড়েছে।

এ ছাড়া রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা কনট প্লেসের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের আগেই বন্ধ রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি।

জনপ্রিয় খবর
blank

হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রকাশের সময় : ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬