ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হুথিদের হুঁশিয়ারিতে সৌদি বন্দর এড়িয়ে চলছে জাহাজ

blank

সৌদি আরবের বন্দরগুলো ব্যবহার না করার জন্য ইয়েমেনের হুথি গোষ্ঠীর সতর্কবার্তার পর লোহিত সাগর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার নিজেদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে।

শিপ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, অন্তত চারটি তেলবাহী ট্যাংকার তাদের পূর্বনির্ধারিত পথ পরিবর্তন করেছে। এর মধ্যে দুটি ট্যাংকার নতুন গন্তব্য হিসেবে সুয়েজ খালের নাম নিবন্ধন করেছে। অন্য দুটি জাহাজ লোহিত সাগরের উন্মুক্ত জলপথকে তাদের গন্তব্য হিসেবে দেখিয়েছে।

এদিকে, জেদ্দা বন্দরের উদ্দেশ্যে যাত্রার তথ্য দেওয়ার পর একটি কার ক্যারিয়ার (গাড়ি পরিবহনকারী জাহাজ) এডেন উপসাগরে পৌঁছে দৃশ্যত নিজের গতিপথ পরিবর্তন করেছে বলে শিপিং ডেটায় দেখা গেছে।

এর আগের দিনও চীন ও ভারতের জন্য তেল বহনকারী তিনটি ট্যাংকার লোহিত সাগরের ঝুঁকিপূর্ণ রুট এড়িয়ে ইয়েমেন উপকূলের কাছাকাছি পথ পরিহার করে সুয়েজ খালের দিকে যাত্রা করে।

উল্লেখ্য, গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ-অবরোধ’ ঘোষণার কথা জানায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর জবাবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে। একই সঙ্গে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালী পুরোপুরি অচল হয়ে পড়লে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৭ শতাংশ এই রুটের ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক পণ্য পরিবহন ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জনপ্রিয় খবর
blank

ড্রিলবিট রেখে সেলাইয়ের সংবাদ ‘তথ্য বিভ্রাট’: সংবাদ সম্মেলনে ডা. জাহেদুলের প্রতিবাদ

হুথিদের হুঁশিয়ারিতে সৌদি বন্দর এড়িয়ে চলছে জাহাজ

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে