ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাওয়া’ হয়ে যাওয়া তুষি ফিরছেন ৫ টি ভিন্ন রূপে

blank

২০২২ সালের ২৯ জুলাই মেজবাউর রহমান সুমনের পরিচালনায় মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন নাজিফা তুষি। ছবিটির সাফল্যের পর তাকে নিয়ে দর্শকের প্রত্যাশাও বেড়ে যায়। 

কিন্তু, এরপর দীর্ঘ সময় বড় পর্দায় তার উপস্থিতি না থাকায় কৌতূহল তৈরি হয়। বিষয়টি নিয়ে তুষি বলেন, ‘অনেক দিন আমার কাজ পর্দায় আসেনি। তবে আমি নিয়মিত কাজ করে গেছি। কিন্তু এখনো কোনো সিনেমা মুক্তি পায়নি বলে দর্শকেরা জানতে পারছেন না।’

২০১৫ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় লাক্স তারকা তুষির। এরপর ‘হাওয়া’তে নাম লেখাতে সময় লেগেছে সাত বছর। এক দশকের ক্যারিয়ারে এখন পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা মাত্র দুটি— এ নিয়ে অনুরাগীদের আক্ষেপও কম নয়। তবে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ তৈরি হয়েছে চলতি বছরেই।

তুষির ভাষায়, ‘হাওয়া করার আগে ভালো কাজের অপেক্ষায় থাকতাম, ফলে কম কাজ করেছি। তবে এখন একদমই কম কাজ করছি না।’

‘হাওয়া’ মুক্তির পর প্রায় ছয় মাস বিরতি নিয়েছিলেন তুষি। এরপর গত তিন বছর ধরে টানা সিনেমার কাজ করেছেন তিনি। এই সময়টাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত অধ্যায় হিসেবে দেখছেন অভিনেত্রী। তার কথায়, ‘আমার জীবনে এত টানা কাজ করিনি। ক্যারিয়ারে সবচেয়ে ব্যস্ত সময় পার করছি।’

এরই মধ্যে আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি, যদিও সিনেমাটির নাম এখনো প্রকাশ হয়নি। পাশাপাশি শেষ করেছেন মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং রায়হান রাফীর ‘আন্ধার’-এর কাজ।

আগামী মার্চে এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ সিনেমার শুটিং শুরু করবেন তুষি। এছাড়া আরও একটি সিনেমার কাজ চলছে, যার নাম ও নির্মাতার পরিচয় পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জনপ্রিয় খবর
blank

কুমিল্লা বিভাগীয় যুবদলের পর্যবেক্ষক টিমের দায়িত্ব পেলেন মুহাম্মদ এজমল হোসেন পাইলট

‘হাওয়া’ হয়ে যাওয়া তুষি ফিরছেন ৫ টি ভিন্ন রূপে

প্রকাশের সময় : ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬