ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ২৪৮৩০ টাকা

blank

ধর্ম মন্ত্রণালয় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। এবার হজযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর হলো, বিমানভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবারও দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

ধর্মমন্ত্রী আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে বলেও তিনি জানান।

সরকারের আশা, বিমানভাড়া কমানোর ফলে এবার হজযাত্রীরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন।

blank

নাটোরে জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ২৪৮৩০ টাকা

প্রকাশের সময় : ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬