যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন স্যার কিয়ার স্টারমার। সোমবার (২০ জুলাই) সকালে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, রাজা চার্লস স্টারমারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় তার স্ত্রী লেডি স্টারমারও রাজপ্রাসাদে উপস্থিত ছিলেন।
এর আগে লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্যে স্টারমার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয় ছিল।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য কাজ করার চেষ্টা করেছেন। তার দাবি, গত দুই বছরের তুলনায় বর্তমানে যুক্তরাজ্য আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।
স্টারমারের পদত্যাগের মধ্য দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

অনলাইন ডেস্ক 


















