ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের

blank

যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ওয়াশিংটন হামলা চালিয়ে গেলে ইরান ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরু করতে বাধ্য হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি জানান, এতদিন ইরান মূলত প্রতিটি হামলার জবাবে সীমিত পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে পরিস্থিতি একইভাবে চলতে থাকলে সেই কৌশল পরিবর্তন করা হবে।

রেজায়ির দাবি, ভবিষ্যতে সংঘাত আরও বিস্তৃত হলে কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধ চলমান অবস্থায় আলোচনার মাধ্যমে সমাধানের যে নীতি ছিল, বর্তমান পরিস্থিতিতে সেটি কার্যত শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইরানের লক্ষ্য শুরু থেকেই যুদ্ধের বিস্তার ঘটানো নয়; বরং প্রতিরোধ গড়ে তুলে সংঘাতের অবসান ঘটানো। তার ভাষ্য, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও সেই প্রতিরোধমূলক কৌশলের অংশ।

রেজায়ির এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

জনপ্রিয় খবর
blank

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারও প্রশ্নবিদ্ধ হবে: ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে