ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান

blank

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৯ জুলাই) সকালে তিনি ঢাকায় থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের তথ্যমতে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী সপ্তাহে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

blank

খাদ্যে অনুজীব বিজ্ঞান: ঝুঁকি ও সম্ভাবনা

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬